ফুলবাড়িগেট ট্রেনে কেটে দুইজনের মৃত্যু
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট ট্রেন ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জয়নুল আবেদীন নামক এক ব্যক্তির মৃত্যু। রেলের গেটম্যান জানান ১৭ অক্টোবর সকাল ৯ টায় জয়নুল আবেদীন (৮৪)রাস্তা পার হওয়ার সময় যশোর গামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করে। তার বাড়ি খালিশপুর আলমনগর খবির উদ্দিনের পুত্র জয়নুল আবেদীন( ৮৪ ) তার পরিবারের লোকজন জানান কিছুদিন পূর্বে তিনি মিনি স্ট্রোক করেন সেখান থেকেই সে মানসিক ভারসাম্য হয়ে পড়ে। সকালে বাড়ি থেকে বেরোলে একবার তাকে আটকে রাখা হয় পরবর্তীতে সবার অগোচরে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। এই ঘটনায় পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া সকাল ৫ টায় খুলনাগামী ট্রেনের সাথে মাইল পোস্ট নামক স্থানে ফুলবাড়ীগেট চা বিক্রেতা বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম এর পুত্র কেসিসি ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম সিয়াম( ১৭ )রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কেটে মৃত্যু হয়।