1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শেখ শাহীন-এর শুভেচ্ছা ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার: জুনায়েদ আহমেদ
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময়

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শেখ শাহীন-এর শুভেচ্ছা ও অভিনন্দন

 

স্টাফ রিপোর্টার: জুনায়েদ আহমেদ

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক ঢাকা শহর পত্রিকার সম্পাদক এবং চ্যানেল এস-৭-এর চেয়ারম্যান শেখ শাহীন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব ধর্মের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন।

 

শেখ শাহীন বলেন, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমাদের সবার পরিচয় আমরা বাঙালি ও বাংলাদেশি। একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তাই প্রত্যেকের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিভেদ ও বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

 

শুভেচ্ছা বার্তায় শেখ শাহীন সনাতন ধর্মাবলম্বীদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

স্টাফ রিপোর্টার জুনায়েদ আহমেদ দৈনিক ঢাকা শহর

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd