1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জে মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময়

কিশোরগঞ্জে মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় বিন্যাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলু মাস্টার। আব্দুল মালেকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আতাউল হাসান দিনার। এ সময় বক্তব্য রাখেন আবুল কাশেম, শাহীনুল ইসলাম শাহীন, সমাজসেবক শুক্কুর আলী, ইসমাইল হোসেন ও আবু তাহেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ভাঙাচোরা রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, ড্রেন ও কালভার্ট স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারি ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, কৃষকদের সহায়তা, নারীর ক্ষমতায়ন, খেলাধুলার প্রসার, বৃক্ষরোপণ এবং ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে মারিয়া ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd