1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে । 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ সময়

কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে ।

 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক প্রবাসীর পরিবারের বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ৭১ বছর বয়সী মোঃ আব্দুল গনি ও তাঁর ছেলে আবু সাঈদ আহত হয়েছেন বলে অভিযোগ হয়েছে। তাঁদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

আব্দুল গনির অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

বাবাকে মারধরের সময় ছেলে আবু সাঈদ এগিয়ে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর কপাল ফেটে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের কয়েকজন বাড়ির বিভিন্ন কক্ষে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এর মধ্যে বড় ছেলের ঘর থেকে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের রুলি বালা ও দুই ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে মেজ ছেলের ঘর থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের রুলি বালা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুটের অভিযোগ করা হয়েছে।

 

এজাহারে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারের মোট আনুমানিক মূল্য ১৪ লাখ টাকারও বেশি বলে উল্লেখ রয়েছে। এ ছাড়া বাড়ির সাতটি থাই গ্লাস ও একটি এসি ভাঙচুর করে যথাক্রমে আনুমানিক ১ লাখ ৫০ হাজার ও ৭৫ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে কুমারখালী থানায়।

 

আব্দুল গনির ভাষ্য অনুযায়ী, তাঁদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতেও হামলাকারীরা ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় মোঃ আব্দুল গনি অভিযুক্ত ছয়জনের নাম আসামি করে তারা হলেন ১। মোঃ শিপন (৩০) পিতা- মোঃ শওকত আলী, ২। মোঃ সুমন পিতা- মৃত আব্দুল গফুর, সাং- বুজরুক বাঁখই, ইউনিয়ন-সন্দলালপুর, (৩৫) পিতা- মোঃ ওয়াহেদ, ৩। মোঃ লিয়াকত আলী (৫৫) পিতা- মৃত সুরত আলী, ৪। মোঃ জহুরুল ইসলাম (২৬) পিতা- মোঃ নিয়ামত আলী, ৫। মোঃ সালামত (৪০) ৬। মোঃ কালাম (৩৫) উভয় পিতা- মৃত সুরত আলী

 

এজাহার দায়ের করেছেন বলে তাঁর আবেদনে জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর ছেলে নাজমুস সাহেবের মাধ্যমে এজাহার পাঠাতে বিলম্ব হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

 

তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য, অভিযোগের তদন্তের অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd