1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময়

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

 

 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, যুবদলকে আরও পরিশ্রমী, শক্তিশালী ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে, তাই যুবসমাজকে চাঁদাবাজ ও মাদক থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।

 

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে ২৮ অক্টোবর বুধবার বিকেলে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাইথল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ ইসহাক ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ এমদাদুল হক এমদাদ ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সারোয়ার আলম।

 

সমাবেশ শেষে এমপি আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কান্দিপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন দলীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

 

অপরদিকে বুধবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

 

তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

 

অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে ও যুবদল সদস্য মোঃ আনসারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি পৌরশহর প্রদক্ষিণ করেন। এসময় র‌্যালিতে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd