1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময়

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ীর ইটাহারী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া তালতলা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. শাহাবুল (৫০)। এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd