
ফরিদপুরে সহকারী পুলিশ সুপার মোঃ সবুজ মিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান
জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুর জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ সবুজ মিয়া বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন। এ উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী এএসপি মোঃ সবুজ মিয়াকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রীতি উপহার প্রদান করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। বিদায়ী এএসপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব মোঃ সবুজ মিয়া ফরিদপুরে কর্মরত অবস্থায় সহকর্মীদের সহযোগিতা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের আন্তরিক ভূমিকা ও স্মৃতিময় অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি ফরিদপুরের জনগণের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর; জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল), ফরিদপুর; জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
Leave a Reply