1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জে মাহবুবুর রহমানকে ধানের শীষের চুড়ান্ত মনোনয়নের দাবিতে গণ-মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জে মাহবুবুর রহমানকে ধানের শীষের চুড়ান্ত মনোনয়নের দাবিতে গণ-মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে ধানের শীষের জন্য চুড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে জামালগঞ্জে গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার গণ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ করে পথসভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ,উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, আমরা বিগত সতের বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের ,শীষের মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জ সহ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার হাওরাঞ্চলের নারীদের সহ সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। চুড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে দল মূল্যায়ন করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন চুড়ান্ত মনোনয়নের জন্য মিছিল মিটিং অব্যাহত রেখেছেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.১১.২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd