
ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী – তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল নরসিংদী।ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন। ঘরবাড়ি কাঁপতে শুরু করে,মানুষের মধ্যে তীব্র আতন্ক ছড়িয়ে পড়লে নারী পুরুষ, শিশু ও বৃদ্ধরা মানুষ রাস্তায় বেরিয়ে আসে। মানুষ শহরের অলিগলি থেকে শুরু করে মানুষ নিরাপদে আশ্রয়ে খোঁজে সড়কে ও খোলা স্হানে দাঁড়িয়ে পড়েন। ভূমিকম্পের পর বহু ভবনে ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পে সময় নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো.আব্দুল শহিদ।
শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্হল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের মাএা ছিল
৫ দশমিক ৫। নরসিংদী জেলা হাসপাতালে আহত অবস্হায় অর্ধ শতাধিক ভর্তি হয়েছে।
নরসিংদীর ব্রাক্ষন্দী বাসিন্দা নাজমুল শিক্ষক শাহীন জানান,আমার জীবনে এ রকম ভূমিকম্প কখনো অনুভব করিনি।
শিক্ষক শিলা রানী জানান,ভূমিকম্পে মনে হচ্ছিল ভবনা একপাশ থেকে আরেক পাশ দুলছে। মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। পরে ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে আসি।
শুক্রবার বন্ধের দিন থাকায় বেশির ভাগ মানুষ বাসা- বাড়িতে অবস্থান করেছে। নরসিংদী জেলা হাসপাতালে আহত অবস্থায় অর্ধশতাধিক ভর্তি হয়েছে। ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামের মাটির ঘরের নিচে চাপা পড়ে কাজম আলী নামে একজন মারা গেছে বলে জানা যায়। এ রির্পোট লেখা পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলছে।
Leave a Reply