
মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখা কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে মোবাইল ফোনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মোবাইল ফোনে জীবন নাশের হুমকি
মোঃ শহিদুর রহমান ঝন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
হুমকির প্রদানের প্রতিবাদে আহমেদ আযম খানের দলীয় মনোনয়ন বাতিল ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৌর শহরের তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সখীপুর উপজেলা কমান্ড ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply