
বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে ফরম সংগ্রহ করলেন মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জননেতা মাজহারুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো. আব্দুর রাজ্জাক, নিজাম উদ্দিন নয়ন, মো. আমিরুজ্জামান, বিএনপি নেতা মো. মাসুদুল হাসান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ উদ্দিন রনক ও সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জি. এস. খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি বাহার মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, বর্তমান স্থগিত কমিটির সভাপতি নিশাদ, তাজুল ইসলাম চপল, জাসাস সভাপতি মো. ইফতেখারুল ইসলাম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ওবায়েদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply