1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ডিলারদের কাছ থেকে অর্থ কালেকশনের অভিযোগে শীর্ষে দুই খাদ্য পরিদর্শকের নাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ডিলারদের কাছ থেকে অর্থ কালেকশনের অভিযোগে শীর্ষে দুই খাদ্য পরিদর্শকের নাম

 

খুলনা প্রতিনিধি :

খুলনা মহানগরের খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসান ও মমতাজ পারভীনের বিরুদ্ধে ডিলারদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ডিলার ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে খাদ্য গুদাম ও সরকারি খাদ্য কর্মসূচির আওতায় একটি নিয়মিত অর্থ কালেকশন ব্যবস্থার সঙ্গে তারা জড়িত।

 

সূত্র জানায়, চাল ও আটা উত্তোলন, বরাদ্দ বহাল রাখা এবং পরিদর্শন প্রতিবেদনে অনুকূল মন্তব্য পাওয়ার শর্তে ডিলারদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বরাদ্দ স্থগিত, নোটিশ প্রদান কিংবা বিভিন্নভাবে হয় রানির শিকার হতে হব বলে অভিযোগ রয়েছে।

 

ডিলারের বক্তব্য (নাম প্রকাশে অনিচ্ছুক):

“বরাদ্দ ঠিক রাখতে হলে নিয়মিত টাকা দিতে হয়। না দিলে নানা অজুহাতে সমস্যা তৈরি করা হবে।”

 

অভিযোগ রয়েছে, এই অর্থ সংগ্রহ একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় এবং এর ফলে সরকারি খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব অনিয়মের প্রভাব সরাসরি সাধারণ উপকারভোগীদের ওপর পড়ছে।

 

অভিযোগের মূল দিকসমূহ

 

খাদ্য ডিলারদের কাছ থেকে নিয়মিত অর্থ কালেকশন

বরাদ্দ ও উত্তোলন প্রক্রিয়ায় প্রভাব খাটানো

অনুকূল পরিদর্শন রিপোর্টের বিনিময়ে অর্থ আদায়

টাকা না দিলে প্রশাসনিক হয়রানির অভিযোগ

 

এ বিষয়ে অভিযুক্ত খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসান ও মমতাজ পারভীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

 

সচেতন মহল মনে করছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। স্থানীয়রা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd