1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

কসবা-আখাউড়ায় নির্বাচনী হাওয়া: ইউএনও’র কাছ থেকে মুশফিকুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি  মো: হাবিব খানঁ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

কসবা-আখাউড়ায় নির্বাচনী হাওয়া: ইউএনও’র কাছ থেকে মুশফিকুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

মো: হাবিব খানঁ

কসবা-আখাউড়া | ১৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: সামিউল ইসলামের কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মুশফিকুর রহমানের পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দ সংবাদিকদের বলেন, “মুশফিকুর রহমান এই অঞ্চলের মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলেন। দল তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমরা আশাবাদী, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং তিনি আবারও এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবেন।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে কসবা ও আখাউড়া উপজেলার সাধারণ ভোটার এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd