1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ: স্বামী–স্ত্রীর বিরুদ্ধে দুইটি এজাহার, বিচারের দাবি।

মোঃ মাজহারুল ইসলাম  নাটোর জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ: স্বামী–স্ত্রীর বিরুদ্ধে দুইটি এজাহার, বিচারের দাবি।

মোঃ মাজহারুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা আদায় ও পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগে স্বামী–স্ত্রীর বিরুদ্ধে দুইটি এজাহার দায়ের করা হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাসেল হোসেন (৪৩), পিতা—মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টার এবং তাঁর স্ত্রী মোছা. রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তারা চণ্ডিপুর গ্রামের এক গৃহবধূর বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করে।

চাঁদা দাবির খবর পেয়ে চ্যানেল এস টিভি ও দৈনিক আজকালের কণ্ঠ-এর বড়াইগ্রাম থানা প্রতিনিধি মো. সাহাবুল আলম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হুমকি দেন। পরে একই দিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দিঘলকান্দি বাজার এলাকায় পরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলায় সাংবাদিক সাহাবুল আলমের হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার ২৪০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাঁকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

 

স্থানীয় সাংবাদিক সমাজের নেতারা বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো জঘন্য কর্মকাণ্ড পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিচ্ছেন। সাংবাদিক সমাজ জানিয়েছে, আইনি হুমকি দিয়ে অপরাধ আড়াল করা যাবে না।

 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd