1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

হরিনাকুন্ডুতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুতে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

হরিণাকুন্ডু থানা কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। মোঃ শফিউর রহমান সভাপতি জিয়া পরিষদ হরিনাকুন্ডু বিএনপি ও হরিণাকুন্ডু সাংবাদিক সংস্থা । মোঃ লাড্ডু আলী সভাপতি রিপোর্টার্স ইউনিট হরিণাকুন্ডু শাখা।

আব্দুস সামাদ সভাপতি হরিনাকুন্ডু প্রেস ক্লাব।

মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় বিদেশগামী এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গসহ, উপজেলার একাধিক দপ্তরের অফিসার, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা , মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের রেমিটেন্সে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত,কারণ মা, বাবা,পরিবার পরিজন ছেলে মেয়ে দেশে রেখে বিদেশে তারা তাদের অক্লান্ত পরিশ্রম আর মাথার ঘাম ঝড়িয়ে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd