1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হান্নান মাসউদকে হত্যার হুমকি, মূল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি প্রদানের অভিযোগে মূল হোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। আটক হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামসুল তাব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

 

জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan …’ ও ‘Rupak ….’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মেসেঞ্জার থেকে নেওয়া ভাইরাল হওয়া ওই হুমকির স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি লিখেছেন— ‘হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।

এই ঘটনায় অমি ছাড়াও আরো ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

 

হাতিয়া থানা পুলিশের ওসি মো. সাইফুল আলম অমিকে আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘পুলিশ এখনো অভিযানে রয়েছে। পরবর্তী সময় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র কালের কণ্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd