1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ফেসবুকে অপপ্রচার ও হুমকি- মাগুরায় বিএনপি নেতার জিডি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ফেসবুকে অপপ্রচার ও হুমকি- মাগুরায় বিএনপি নেতার জিডি

 

রোকেয়া খাতুন,বিশেষ প্রতিনিধি: ফেসবুকে মিথ্যা অপপ্রচার, প্রাণনাশের হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

 

শনিবার জিডি সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর সকালে শহরের ভায়না এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে মোঃ আব্দুর রহিম তার ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান মাগুরা জেলা বিএনপি নামে একটি ভুয়া (ফেক) আইডি থেকে তাকে লক্ষ্য করে মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় আইনগত সুরক্ষা ও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তিনি মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

 

এ বিষয়ে মোঃ আব্দুর রহিম বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সুনির্দিষ্ট তথ্য না থাকায় জিডি করেছি। পরবর্তীতে তথ্য-প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে ১৪৯৫ নম্বর সাধারণ ডায়েরিটি রুজু করা হয়েছে। বিষয়টি সাইবার অপরাধের আওতাভুক্ত হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি ভবিষ্যতে এ ধরনের সাইবার বুলিং প্রতিরোধে ভুক্তভোগীদের তথ্য-প্রমাণ সংরক্ষণ করে অভিযোগ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd