1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা হয়েছ। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার।

 

এদিকে, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।

 

টিআই জানান, রবিবার সকাল থেকে সড়কে ফিটনেস ও লাইসেন্স নেই এমন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে।

 

এ সময় কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করা হয়। এর জের ধরে অটোরিকশার চালকরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

টিআই জানান, চালকদের এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমতিয়াজসহ দায়িত্বে থাকা কনস্টেবরা আহত হন। পরে থানা পুলিশ তাদের উদ্ধার করে।

 

 

এ সময় হামলায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd