1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে সিপিবির উদ্যোগে মহানবিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

গফরগাঁওয়ে সিপিবির উদ্যোগে মহানবিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি ) উদ্যোগে গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় পৌরশহরের মধ্যবাজারস্হ দলীয় কার্যালয়ে গফরগাঁও সিপিবি উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জহিরুল আমিন রুবেল , সিপিবি উপজেলা শাখার সাঃ সম্পাদক ময়মনসিংহ – ১০ আসনে জাতীয় সংসদ সদস্য কাস্তে মার্কার প্রার্থী এডভোকেট সাইফুস সালেহীন , জেলা যুব ইউনিয়নের সহ সভাপতি মাহবুবুল আলম লিখন, সাংস্কৃতিক কর্মী ইয়াসিনুল আরাফাত , সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব লুৎফর রহমান আরজু প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণ – নিপীড়ন মুক্ত , অসাম্প্রদায়িক , গণতান্ত্রিক , সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের কাজে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd