1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

তানোরে নিহত শিশু সাজিদের পরিবারকে জামায়াতে ইসলামীর ৫০ হাজার টাকা অনুদান

মামুনুর রশিদ মামুন  স্টাফ রিপোর্টার  তানোর,রাজশাহী। 
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

তানোরে নিহত শিশু সাজিদের পরিবারকে জামায়াতে ইসলামীর ৫০ হাজার টাকা অনুদান

 

মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার তানোর,রাজশাহী।

রাজশাহীর তানোরে মর্মান্তিকভাবে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

রোববার সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে নিহত সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত শিশুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পাশাপাশি সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে আবেগঘন পরিবেশে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুদান গ্রহণকালে সাজিদের বাবা রাকিব হোসেন ও মা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা প্রমুখ। এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে একটি নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস ও ভেকু মেশিনের সহায়তায় ৫২ ফুট গভীর গর্ত থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd