1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ঝালকাঠি – ২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্রোর মনোনয়ন পত্র সংগ্রহ 

শংকর দাস পবন (বার্তা সম্পাদক) ঝালকাঠি 
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ঝালকাঠি – ২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্রোর মনোনয়ন পত্র সংগ্রহ

 

 

শংকর দাস পবন (বার্তা সম্পাদক) ঝালকাঠি

 

 

ঝালকাঠি -২ ( সদর উপজেলা ও নলছিটি) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্রো আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

 

সোমবার ( ২২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে রিটা নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

 

 

এর আগে সকালে ইলেন ভুট্রো দলিয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রার্থীর প্রতি তাদের সমর্থন জানান।

 

 

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে জনগনের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল থেকে যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে তার জন্য আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।

 

 

এ দিকে জেলা প্রশাসক অফিস সূত্রে নিশ্চিত করেছেন, নিধারিত সময়ের মধ্যেই মনোনয়ন পত্র দাখিল সহ পরবর্তী সকল নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করার প্রস্ততি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd