1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রকিবুল ইসলাম বকুলের সাথে খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের আলোচনা ও দোয়া

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

রকিবুল ইসলাম বকুলের সাথে খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের আলোচনা ও দোয়া

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সাথে মহান বিজয়ের মাস উপলক্ষে খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার দুপুর ২ টায় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের পিছনে গফফার মোড়লের মৎস্য খামারে অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস,সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, জিয়া পরিষদের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধক্ষ্য জিয়াউর রহমান, সদস্য মোঃ হাফিজুর রহমান, লিমন হোসেন, আনোয়ার হোসেন, শফিউল্লাহ উথান। আমন্ত্রিত সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের হাসান, সময়ের খবর উজ্জল, চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন, এমডি জাহাঙ্গীর আলম, সেলিম আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন সাংবাদিকরা দেশ ও জাতি কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিভিন্ন হামলা বা মামলা শিকার হচ্ছেন। তিনি আরো বলেন সংবাদ পরিবেশন করতে যেয়ে কোন সাংবাদিক হামলা মামলার শিকার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় , স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায়, তারেক রহমানের সুস্থভাবে দেশে ফেরার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেডিএ আবাসিক জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মোঃ ইমদাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd