1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

৩ দাবিসহ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্নসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

 

হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

 

তিনি জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদি শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।

 

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদি শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরো জোরালোভাবে তুলে ধরা হবে।

 

 

সংগঠনটি জানিয়েছে, হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান।

 

এর আগে সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের দিকে অগ্রসর হয়ে সেখানে সমাবেশে রূপ নেয়।

 

এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd