1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন

 

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিতব্য “জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫”কে কেন্দ্র করে প্রকাশিত স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন সংগঠনের মহাসচিব জনাব আলমগীর গনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীতি নির্ধারণী পরিষদের সদস্য জনাব মোঃ মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সচিব এম হোসাইন আহমদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নূরনবী সোহেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৪৪ বছরের দীর্ঘ পথচলায় সংগঠনটি সাংবাদিক সমাজের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫” উপলক্ষে প্রকাশিত এ স্মরণিকা সংগঠনের ইতিহাস, অর্জন, সমকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্মরণিকার মোড়কে ফুটে উঠেছে কলমের নিবের প্রতীকী চিত্র, যা সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিচ্ছবি। সম্মেলনের তারিখ হিসেবে ঘোষিত ২৭ ডিসেম্বর ২০২৫ এবং স্থান হিসেবে উল্লেখিত মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা—এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তুলতে এবং দেশ ও মানুষের পক্ষে সাহসী ভূমিকা রাখতে এ সম্মেলন নতুন দিগন্ত উন্মোচন করবে। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ও স্মরণিকা সাংবাদিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd