1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

মেট্রোরেলে সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এনবিআর জানায়, মেট্রোরেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল।

 

পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আরো বাড়ানো হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd