1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

কসবায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো: হাবিব খানঁ  ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি কসবা
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

কসবায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো: হাবিব খানঁ ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি কসবা

| আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে কসবা উপজেলায় ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় নির্বাচনী ও গণভোট বিষয়ক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কসবা উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ৩টি করে মোট ৩০টি স্থানে এবং পৌরসভার ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই জনসচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে।

সভায় উপস্থিত ভোটারদের তাদের নাগরিক অধিকার ও ভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে আসন্ন নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ, ভোটারদের দায়িত্ব এবং পোস্টাল ভোটের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া দেশের বর্তমান প্রেক্ষাপটে ‘গণভোট’ সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এই সভাগুলোতে মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় অংশ নেওয়া ভোটারগণ যাতে কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে তৃণমূল পর্যায়ে এই ধরনের প্রচার কাজ অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সমন্বিত ভূমিকায় অনুষ্ঠিত এই সভাগুলো সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd