1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দাদা-দাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহান

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

দাদা-দাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহান

 

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)

 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি তার দাদা-দাদির কবর জিয়ারত করেন। রুমিন ফারহানার দাদা-দাদি এ গ্রামের বাসিন্দা ছিলেন।

 

এ ব্যপারে রুমিন ফারহানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক হাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। রুমিন ফারহানা এ সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেন।

 

এ সময় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করেছি। এলাকাবাসীর একটাই দাবি ছিল, জোটের প্রার্থী যেন না দেওয়া হয়, ধানের শীষের দলীয় প্রার্থী যেন দেওয়া হয়। কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয়নি। মানুষ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।” তিনি আরও বলেন, “আমি আজ থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলাম। এলাকার মানুষের দোয়া চাই, তাদের সমর্থন চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd