1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক 

নুরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক

 

 

ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।

২৬ ডিসেম্বর ১৭০০ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে আনুমানিক ৩.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোবাইল এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন চোরাকারবারী মোঃ ওবাইদুল হক(৪২), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-কেশবপুর, পোস্ট-নাগরগোলা, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd