1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আসন বণ্টন ঘোষণা রাতেই, সমমনা ৮ দলের সঙ্গে সমঝোতায় যাচ্ছে আরেকটি দল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

জামায়াত ও সমমনা জোটে গতকাল রবিবার যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি। এ জোটে আরো একটি দল যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, ‘আরেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, তাদের নাম পরে জানানো হবে।’

 

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

 

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি, সেই প্রত্যাশা করছি।’

 

৩০০ আসনে শরিক দলগুলোর কে কতটি আসন পেয়েছে, এটা কখন জানা যাবে—জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘৩০০ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজকে রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমাদের এই আসন সমঝোতা কোনো জোটবদ্ধ নির্বাচন না। কিন্তু এটা অন্য যেকোনো জোটের চেয়ে শক্তিশালী হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করব। শুধু একটা আসনে একটি দলই থাকবে।

 

বাকিরা আমরা সমর্থন জানাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd