1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আগামী নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করেন জাতীয় পার্টি, পক্ষপাতিত্ব একটি নির্বাচন হবে।

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন 
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

আগামী নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করেন জাতীয় পার্টি, পক্ষপাতিত্ব একটি নির্বাচন হবে।

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ পক্ষ পক্ষপাতিত্ব একটি নির্বাচন হবে, আগামী নির্বাচন কোনভাবেই সুষ্ঠু হবে না এবং বিগত দিনে যদি কোন প্রার্থী বা যেকোনো দল বৈষম্যের শিকার হয়ে থাকে এখনো সেটির কোন ব্যতিক্রম নয়। ২৯ ডিসেম্বর সোমবার মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে এসে জাতীয় পার্টির নেতা মোঃ সাইফ আহমেদ এসব কথা বলেন।

 

তিনি বলেন,দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পরেও যে আজকে আমাদের বৈষম্যের শিকার হতে হবে আজকে আমরা মনোনয়নপত্র দাখিল এর শুরু থেকেই বুঝতে পারলাম, এবং সেটি পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে।

তিনি রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করে আরো বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল সেই জায়গা থেকে জাতীয় পার্টির মতো একটি দল রিটার্নিং কার্যালয় এসে দীর্ঘ সময় ধরে বসে আছে রিটার্নিং অফিসার বিভিন্ন কারণ দেখিয়ে এক দেড় ঘন্টা টাইম নিয়েছেন, আমাদেরকে বসিয়ে রেখেছেন, এখানে আরো অন্য রাজনৈতিক দল কংগ্রেস ছিল তাদেরকে বসিয়ে রেখেছেন, এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথমে,

তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্পষ্ট করে বলেছেন এই নির্বাচন হয়তো বিগত দিনের যে নির্বাচন হয়েছে- খারাপ নির্বাচন, আগামী নির্বাচন সে সমমানেরও হতে পারে আবার তার থেকে খারাপ ও হতে পারে।

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম দিনেই এরকম একটি দুঃখজনক পরিস্থিতির শিকার হলাম আমাদের কাছে এরকম মনে হচ্ছে আগামী যে সময়টা আছে সেই সময়েও একইভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে, আমাদের কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পেয়েছি এবং জাতীয় পার্টি মনে করে যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে না যেহেতু নির্বাচনে আসতে হয় সেই কারণেই আমরা নির্বাচনে এসেছি।

 

এদিকে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান কাজী রেজাউল তিনিও বলছেন , আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পক্ষপাতিত্ব হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd