1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ঝালকাঠি নলছিটিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যবসায়ীদের গভীর শোক প্রকাশ

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি 
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ঝালকাঠি নলছিটিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যবসায়ীদের গভীর শোক প্রকাশ

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌরশহরের সকল ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক প্রকাশ করেন।দুপুর ১টার দিকে পৌরশহরের বিভিন্ন স্থানে মাকিং করে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সকল ধরনের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেন।শুধুমাত্র জরুরী প্রয়োজনে কয়েকটি ঔষধের দোকান খোলা ছিল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী ও তিন বারের প্রধানমন্ত্রী তার মৃত্যুতে সরকার ৩১ডিসেম্বর বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয় শহরের ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অফ নলছিটির আহবায়ক মো. শাহাদাত আলম ফকির বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপোষহীন একজন নেত্রী, দেশের জন্য শেষ জীবন পর্যন্ত লড়াই করে গেছেন।এ জন্য শহরের ব্যবসায়ীদের সর্ব সম্মত সিদ্ধান্তে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শুধু জরুরি প্রয়োজনে তিনটি ঔষধের দোকান খোলা রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd