
মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের বার্তা
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য ও মিরকাদিম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোঃ নজরুল ইসলাম।
এই দুঃখজনক মুহূর্তে মিরকাদিম পৌর যুবদলের নেতা মোঃ মোঃ নজরুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।
(৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
Leave a Reply