1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

পদত্যাগের ২ দিন পর ফের স্বাস্থ্যের বিশেষ সহকারী ডা. সায়েদুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

পদত্যাগের দুই দিন পর আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

 

এর আগের দিনে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি গত ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অবসরের সুবিধার নিশ্চিতের জন্য তিনি বিশেষ সহকারীর পথ থেকে পদত্যাগ করেছিলেন। অবসরের পর তাকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হলো।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী ডা. সায়েদুর রহমানকে এই নিয়োগ প্রদান করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন। এ ছাড়া তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে। এখন থেকে তিনি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবেন।

 

প্রধান উপদেষ্টার নির্দেশে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে আরো বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এদিকে অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনরায় নিয়োগ নিয়ে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছিলেন।

 

তিনি বলেন, ‘রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে।

আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করব। সবার দোয়া এবং সহযোগিতা চাই।’

এর আগে গতকাল বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd