1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

টিআর-কাবিখা প্রকল্পের ৩১ লাখ টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

নীলফামারীর ডিমলা উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন টিআর ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় অফিস সহকারী মশিউর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন সিও বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

র‌্যাব জানায়, মশিউর রহমান বিভিন্ন প্রকল্পের অর্থের হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন।

 

তিনি অফিস থেকে চেক তুলে তা অফিসে জমা না দিয়ে স্বাক্ষর জাল করে ডিমলা সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে দুই দফায় মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। প্রথম দফায় ২৪ ডিসেম্বর ২০২৫ এবং দ্বিতীয় দফায় ২৮ ডিসেম্বর ২০২৫ টাকা উত্তোলনের পর তিনি আত্মগোপনে যান।

এ ঘটনায় ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে সোমবার (২৯ ডিসেম্বর) ডিমলা থানায় প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪০৬, ৪২০, ৪৬৭, ৪০৮ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।

 

 

 

গ্রেপ্তারের পর মশিউর রহমানকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সূত্র কালের কণ্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd