1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

গাজীপুরে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ৪, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানকালে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

হামলাকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছে।

 

পরে হামলায় জড়িত দুই নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হামলার সময় হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে শ্রীপুর পৌর শহরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় (পিয়ার আলী কলেজের উত্তর পাশে) এ ঘটনা ঘটে।

 

ওই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা করেছেন।এ ছাড়া মাদক উদ্ধারের ঘটনায় আলাদা আরো একটি মামলা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই অরূপ কুমার বিশ্বাস, এএসআই মাসুদ, কনস্টেবল আজিজুল ও মোশারফ হোসেন। আহতদের মধ্যে মোশারফ হোসেন ছুরিকাহত। তারা শ্রীপুর থানায় কর্মরত।

 

গ্রেপ্তাররা হলেন শ্রীপুর পৌর শহরের কেওয়া পশ্চিমখন্ড গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাকি আক্তার (২৮), নান্নু মিয়ার ছেলে জামাল (৩৪) ও কামাল (৪৩), কামাল মিয়ার ছেলে আসিফ (২০) এবং আশিক (২৪), বাবুল মিয়ার ছেলে মুন্না (২০), ওয়াহাব উদ্দিনের ছেলে ফয়জুল্লাহ (২৬), আবুল কাশেমের স্ত্রী শিল্পী আক্তার (৩০), ছেলে লিমন (১৮), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমচটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস (২৯)।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর শহরের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালান। অভিযানে ৩০টি ইয়াবা বড়িসহ মাদককারবারি লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করে পুলিশ। আটকের পর তারা (আটক তিনজন) চিৎকার করলে তাদের সহযোগিরা সেখানে জড়ো হয়ে দেশীয় অস্ত্র উঁচিয়ে অভিযানে থাকা পুলিশের দলের ওপর হামলা চালায়।

হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ ছাড়া হামলাকারীরা পুলিশকে বহন করা দুইটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা আটক নারীসহ তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করা হয়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘এ ঘটনায় আহত এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮০ থেকে ৯০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া ৩০টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় আলাদা আরো একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেও গ্রেপ্তারদের চেষ্টা চলছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd