1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ফরিদপুরের শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন ফরিদপুর
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরের শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ সরোয়ার হোসেন ফরিদপুর

ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া’র বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এ এম আলমাস বেপারী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া শুধু একজন শিক্ষক নন, তিনি একজন আদর্শ মানুষ। তার নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।”এসময় আরো বক্তব্য রাখেন তরুণ ছাত্র নেতা, মুসলিম মিশন কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রথম সারির জুলাই যোদ্ধা তানভির হোসাইন শুভ। তিনি বলেন,

“নুরুল আমিন মিয়ার মতো শিক্ষকেরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ে দেন। তাঁর শিক্ষা, সততা ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“এই বিদ্যালয় ও এর মানুষদের সঙ্গে আমার জীবনের অমূল্য স্মৃতি জড়িয়ে আছে। সকলের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখবো।”অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd