1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

খুলনা নাগরিক ফোরাম ১৭ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

খুলনা নাগরিক ফোরাম ১৭ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনা নাগরিক ফোরাম, খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ১৭ নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে খুলনা মহানগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় বীরাঙ্গন প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব জনাব এস এম ইকবাল হাসান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শাকিল আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন

চ্যানেল এস সেভেন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস সেভেন এর এডমিন তানভীর তপন

মোঃ আক্তার হোসেন বাবলু

মহানগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক

 

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জনপ্রিয়ফিকুল ইসলাম লিটন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বকশী, নির্বাচন কমিশনার আল বাবুল ইসলাম, নির্বাচন মনিটরিং সেলের সদস্য আল মামুন বাদল, মেজবাউল ইসলাম তমাল, মাহাবুবুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ বাবু, এমএন ইসলাম রনি, মোঃ ফরহাদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, আতিকুর রহমান রাজুসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি এবং মোঃ মমিনুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd