1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়

মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা ফরিদপুর
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত ফরিদপুর–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় আলফাডাঙ্গা কফি হাউজে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তার রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ভাবনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় শাহ মোহাম্মদ আবু জাফর বলেন,

“বিভিন্ন সময় রাজনৈতিক বাস্তবতার কারণে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে। তবে আমার দ্বারা কখনো কারও ক্ষতি হয়নি। আমি যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, ততবারই এলাকার উন্নয়নে কাজ করেছি। অনেক মানুষকে চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে কখনো কারও কাছ থেকে টাকা নেইনি কিংবা কারও বিরুদ্ধে মিথ্যা মামলা করিনি।”

 

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন,

“এবার আমার নির্বাচনী প্রতীক ‘সাইকেল’। প্রতীক বড় কোনো বিষয় নয়। যারা ব্যক্তি শাহ মোহাম্মদ আবু জাফরকে ভালোবাসেন, তারাই আমাকে ভোট দেবেন।”

নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি আরও বলেন,

“আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করে ভুল করেছে। একইভাবে এবার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই ধরনের সংকটে পড়তে পারে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলংগীর কবির, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd