1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

শংকর দাস পবন (বার্তা সম্পাদক) ঝালকাঠী

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার, মানবসেবায় নিবেদিত ও সকলের প্রিয় মুখ মনিন্দ্র নাথ দও সরকারি চাকরি জীবন থেকে অবসরে গেছেন।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের হলরুমে তাকে ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের সহকর্মী ও কর্তৃপক্ষ।

মনিন্দ্র নাথ দও ছিলেন একজন মহৎপ্রাণ ও মানবিক মানুষ। মানবকল্যাণে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার অবসরজনিত ছুটিতে সদর হাসপাতাল হারাল এক নিঃস্বার্থ সেবককে।

 

জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে গরিব, দুঃখী ও অসহায় রোগীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তার অবস্থান থেকে অসহায় ও চিকিৎসাপ্রার্থীদের জন্য ছিলেন এক আস্থার প্রতীক বলে জানান সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd