
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
মো:হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেল প্রতিনিধি
জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ঘটনার বিবরণ
আজ ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ০৭ (সাত) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: মনির হোসেন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মনিয়ন্দ এলাকার আ: গফুর মিয়ার ছেলে।
আইনি পদক্ষেপ
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরণের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply