1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা কালিহাতীতে উপজেলা প্রশাসনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা

শরিফুল ইসলাম টাঙ্গাইল 
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা কালিহাতীতে উপজেলা প্রশাসনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল

 

কালিহাতীতে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী সামা নিয়াতুল জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালিহাতী পৌরসভা দল ও বাংড়া ইউনিয়ন পরিষদ দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কালিহাতী পৌরসভা দল বিজয় লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এবং ধারাভাষ্য প্রদান করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd