1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার তৎপরতায় আটক দুইজন

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার তৎপরতায় আটক দুইজন

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি বিয়ে অনুষ্ঠানের বাড়ির সামনে মোটরসাইকেল চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার ৬নং ইউনিয়নের তরফ গাজী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির সামনে রাখা একটি ১২৫ সিসি মোটরসাইকেলকে ঘিরে দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সতর্ক হয়ে ওঠে। একপর্যায়ে তারা মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তা টের পেয়ে ধাওয়া দেয় এবং ঘটনাস্থলেই তাদের আটক করে।

 

পরে আটক ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান, তারা পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের বাসিন্দা। তাদের বাড়ি ৮২ বাজার এলাকার বরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি। আটক হওয়া দুই যুবক হলেন—সোহেল রানা (৩৫), পিতা আবু জাহাঙ্গীর এবং রুবেল (৩২), পিতা শাহজাহান আলী।

 

ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd