1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নির্বাচনি বিধি লঙ্ঘন করায় বিএনপি প্রার্থীকে শোকজ

মো: জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

নির্বাচনি বিধি লঙ্ঘন করায় বিএনপি প্রার্থীকে শোকজ

 

মো: জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

 

চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যায় তলব (শোকজ) করেছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ ব্যাখ্যা প্রদান করতে বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে দাখিল করা অভিযোগে বলা হয়েছে— প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনি বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।

অভিযোগে আরও বলা হয়, উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ নম্বর বিধির পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে অবস্থিত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd