1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

লুৎফুর রহমান হৃদয় স্টাফ রিপোর্টর 
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

 

লুৎফুর রহমান হৃদয় স্টাফ রিপোর্টর

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াওন্দ গ্রামের হাওর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে জব্বার মিয়া, আজিজুল, টিপু, এরশাদ, জাহিদুল, স্বপন, খোকন, হায়াত ও সালামসহ বেশ কয়েকজনকে পুলিশি সহায়তায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২৮ শতাংশ আবাদি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন এক পক্ষ বিতর্কিত ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd