1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

মুন্সিগঞ্জ শিলই খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

মুন্সিগঞ্জ শিলই খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী হাফেজী কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার ১৬ই জানুয়ারি বিকেল তিনটায় শিলই ইউনিয়নের আকালমেঘ কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী হাফেজী কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনের বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজু।

 

এ-সময় উপস্থিতি ছিলেন, শিলই ইউনিয়নের বিএনপি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ও শিল্পপতি জনাব জাকির হোসেন জমাদার। সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ও চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির ও চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিজি ও সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম ওসমান ভূইয়া ও মাহবুবুর রহমান পাপ্পু মোল্লা।

 

এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ, সংগ্রাম ও দেশের জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

অনুষ্ঠান শেষে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd