1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কালিহাতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম টাঙ্গাইল 
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

কালিহাতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে দোয়া মাহিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৬টায় কালিহাতী উপজেলা বিএনপি, কালিহাতী পৌর বিএনপি, এলেঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও ফিরোজ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুর রশিদ শহিদ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, পৌর যুবদলের সদস্য আল মামুন, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd