1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়তে হবে, সুপ্রদীপ চাকমা 

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়তে হবে, সুপ্রদীপ চাকমা

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন,বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হতে হবে যেখানে প্রতিটি জন, প্রতিটি বাচ্চা, প্রতিটি মানুষ, নিরাপদ থাকবে ,বাচ্চাটি এমন শিক্ষা পাবে সে যেন এই দেশটাকে মনে প্রাণে ভালোবাসে। এই জিনিসগুলি আমাদের থাকাটা খুবই দরকার, আমরা যদি এই চিন্তাগুলো করতে পারি, একসাথে করতে পারি, তবেই আমরা বাংলাদেশটাকে যেভাবে বিনির্মাণ করতে চাই আমাদের জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল তখনই সম্ভব হবে।

 

মঙ্গলবার(২০জানুয়ারি) সকাল সাড়ে ৯ ৩০ মিনিটে মাগুরা জেলা অডিটরিয়ামে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই ভোট নিরপেক্ষ হবে, এই ভোট টি হবে নিরাপদ ভোট আপনাদের স্বপক্ষ হওয়ার কোনো কারণ নাই, আপনারা উৎসাহিত হন অন্যদেরকে উৎসাহিত করুন।

এমন ভোটটি আমরা দেখতে চাই যে ভোট আপনাদের নিজেদের ভোট হবে এটাই হচ্ছে আমাদের অন্যতম চিন্তা ও চেতনা

অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম বলেন, ১২ তারিখে যে গণভোট এই গণভোটটি যেন আনন্দ ও সুস্থ পরিবেশে হয় সকলের অংশগ্রহণে হয় ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্র যেতে পারে বা ভোট দিতে পারে এবং সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারে এ বিষয়ে আমরা দায়িত্বের সাথে কাজ করছি।

 

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা রিটার্নিং অফিসার, আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক মাগুরা। জেলা পুলিশ সুপার, হাবিবুর রহমান, সিভিল সার্জন শামীম কবির ও গ্রাম পুলিশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd