
হরিনাকুন্ডুর ভবানীপুর বাজারে পাঠকাঠির গোডাউন ও পানবড়জে অগ্নিকাণ্ড
আব্দুল্লাহ আল মামুন
হরিনাকুন্ডু সংবাদদাতা্
অদ্য ইং ২৩-০১-২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৫০ মিনিটের সময় হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজারে পাটকাঠির গোডাউন ও পান বড়জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে উক্ত অগ্নিকান্ডের সংবাদ শুনে হরিনাকুন্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত অগ্নিকান্ডের ঘটনাটি পূর্ব শত্রুতার যে ধরে ঘটতে পারে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়। তবে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাটকাঠি বোঝাই ০২টি গোডাউন ও গোডাউনের উত্তর দিকে আজিম উদ্দিন এবং কুদ্দুস মোল্লা এর পান বরজ আংশিক ক্ষতি হয়। গোডাউনের মালিক ১।আব্দুল খালেক (৬৫)পিতা অজ্ঞাত গ্রাম: বল্লামপুর থানায় ইবি জেলা: কুষ্টিয়া ২।মো: কামাল হোসেন(৪৫)পিতা মৃত মকবুল হোসেন গ্রাম: ভবানীপুর থানা: হরিনাকুন্ডু জেলা: ঝিনাইদহগনের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বমোট দুইটি প্রতিষ্ঠানের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে মর্মে জানা যায়। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক।
Leave a Reply