1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ফরিদপুর গোয়ালচামট এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার!

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 

মোঃ টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের সদর উপজেলার গোয়ালচামট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি রাত ০০০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গোয়ালচামট এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ শান্ত হোসেন (৩৪) পিতা: শাহাদাত হোসেন, গ্রাম: পশ্চিম গোয়ালচামট, থানা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর এবং শ্রী হরিদাস (৩২), পিতা: মৃত রিঞ্জিদ হরিদাস, গ্রাম: গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড, থানা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

 

আটক আসামিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd