
ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী প্রচারণার চতুর্থ দিন সোমবার (২৬ জানুয়ারি) বিকাল তিনটার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফলিয়া গ্রামের আরকানুর দৌলার বাড়ি ‘শান্তি কুটির’-এর সামনে আয়োজিত এ উঠান বৈঠকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ার জয়েন্ট সেক্রেটারি আহমেদ শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মিল্টন উদ্বৌলা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী মিসেস নাসিরুল ইসলাম, তাঁর বোন জেসমিন রহমান, এবং বড় ছেলে খন্দকার নাজমুল ইসলাম সানি। তারা উপস্থিত এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে সমর্থনের আহ্বান জানান।
বক্তারা বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে তারা এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply